শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

চাঙা পুঁজিবাজার, এক দিনে পুঁজি ফিরল ৪ হাজার কোটি টাকা

দরপতনের শঙ্কা কাটিয়ে পুঁজিবাজারে ফিরেছে চাঙাভাব। ফলে মঙ্গল ও বুধবারের মতোই সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২১ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন লেনদেন হওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০০ প্রতিষ্ঠানের শেয়ারের।

এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় একদিনে বিনিয়োগকারীদের হারানো পুঁজি ফিরেছে প্রায় ৪ হাজার কোটি (৩ হাজার ৭৯৬কোটি ৮৯ লাখ ৩১ হাজার) টাকা। এর ফলে রবি ও সোমবার দরপতনের পর টানা তিনদিন উত্থান হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজি ফেরাতে বড় ভূমিকা রেখেছে প্রকৌশল, বস্ত্র, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার। বৃহস্পতিবার এসব খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে পুঁজিবাজারে উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯৮১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩০০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারে দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১০ দশমিক ৫০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ১৪ দশমিক ২৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৯৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর লেনদেন হয় জেএমআই হসপিটাল, বিএসসি, আইপিডিসি, সোনালী পেপার, বিডিকম, লাফার্জহোলসিম, জেনেক্স ইনফোসিস, ইয়াকিন পলিমার এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮টির। এ বাজারে ৩২ কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ৫৬৫ টাকার শেয়ার।

সম্পর্কিত খবর