শিরোনাম
icon গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন icon ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ভর্তি ১৯৭০ icon ৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো icon দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস icon লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল icon আজও সূচক ও লেনদেনের পতন icon কোটি কোটি টাকা লুট সোনার বাংলায়, কারাগারে খালেক icon রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের icon নামসর্বস্ব আমদানি-রপ্তানিতে ১০২ কোটি টাকা ফাঁকি icon ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ icon হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৫ নভেম্বর icon নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৪ নভেম্বর icon পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৮ নভেম্বর icon ডরিন পাওয়ারের বোর্ড সভা ৫ নভেম্বর icon ডেসকোর বোর্ড সভা ৫ নভেম্বর icon মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা icon বাড়লো সোনার দাম icon তাপপ্রবাহে বছরে ক্ষতি ১৭.৫ বিলিয়ন ডলার icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী icon কারখানা চালু রাখা ও নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ icon দুই শিল্পাঞ্চলে ২৭৭ কারখানা বন্ধ icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে
down of head

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

আজ মঙ্গলবার রাত থেকেই শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ফজলুল হক বলেন, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বড় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কয়লার সমন্বিত ব্যবস্থার পাশাপাশি সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগামী দিনে বিদ্যুৎ খাতকে আরও বৈচিত্র্যময় ও জ্বালানি ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সম্পর্কিত খবর