শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

শামীম ওসমান কিসের প্রচারণা করবেন জানি না, জানার প্রয়োজন নেই: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমান কীসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন জনগণ। বিগত নির্বাচনগুলের দিকে তাকালে দেখা যাবে যতকিছুই হোক না কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে।

“দলের সিদ্ধান্তের বাইরে তিনি কেন গিয়েছেন তা জানি না। উনি সংবাদ সম্মেলনে কী বলবেন তাও জানি না। তার সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে। গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে, যোগ করেন আইভী।

সোমবার সকালে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, স্থানীয় সরকারের কাজগুলো সব সময়ই চলমান থাকে। তবে আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সব সময় তাদের কাছে পেয়েছে, যেকোনও কাজে। নগরবাসী আমাকে বেছে নেবে কারণ যখন এ শহরের মানুষ একদমই কথা বলতে পারত না, ভয়ে ভীত থাকত তখন জানি না অপর প্রার্থীরা কোথায় ছিলেন। আমি আমার বিগত ১৮ বছরে কোনও প্রার্থীকে এত সরব থাকতে দেখিনি। আমি ত্বকী হত্যাকাণ্ডের মত এত আলোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৈমূর আলম খন্দকারকে একটা সমাবেশ করতে দেখিনি। এ শহরে আশিক, বুলু, চঞ্চলকে হত্যা করা হয়েছে। দেখিনি কখনও একটি প্রতিবাদ করতে।

তিনি বলেনম, “আজকে তিনি যাদের ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে তিনি বলেছেন- তাকে নাকি গুলি করে বের করে দিয়েছে। সারাক্ষণই বলেছে আমাকে শামীম ওসমান গুলি করেছে, আমার অফিসে গিয়ে গুলি করেছে। আজকে উনি কেন এ সকল কথা বলছেন না। আজকে উনি চুপচাপ বসে আছেন। আমার বিরুদ্ধে তিনি অনেক কিছু বলছেন যা উনার বলা উচিত না। আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন। গতকাল প্রেসকনফারেন্সে তিনি যে অভিযোগ এনেছেন সেগুলো সম্পূর্ণ বেমানান। গত দেড় বছর যাবৎ শামীম ওসমান এই গ্রাউন্ড তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যে কথা বলেছে কালকে উনি তোতাপাখির মত সেগুলোই বলেছেন।”

আইভী বলেন, আমার ভোটার ফিক্সড, নারায়ণগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে। আমার জয় বড় ব্যবধানেই হবে। এখানে কেউ আমার ভোটারকে খুব বেশি প্রভাবিত করতে পারবে তা মনে হয় না। কারণ নারায়ণগঞ্জের মানুষ খুব সচেতন। এই শহরের মানুষ প্রতিদিন যা দেখে নিজের চোখে তাই বিশ্বাস করে। সুতরাং আমি মনে করি আমার ভেটাররা তাদের জায়গাতেই থাকবে এবং নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হবে।

সম্পর্কিত খবর