শিরোনাম
icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে?
down of head

নির্দিষ্ট দিনেই হবে বইমেলা: বাংলা একাডেমি

সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে আগেই জানিয়েছে বাংলা একাডেমি। বিষয়টি জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম দিন প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন। আর করোনার সংক্রমণ বেশি হলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে প্রতিপালন করা হবে। এছাড়া সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার বইমেলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ড. জালাল আহমেদ বলেন, আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নইলে পরে তো আয়োজনটা আমরা করে উঠতে পারবো না। এবারের বইমেলার জন্য আমরা মেলা প্রাঙ্গণ সাজানোর সময় বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাবো এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবো।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, মেলা অন্যান্যবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। অমর একুশে বইমেলার চিরায়ত নিয়ম অনুযায়ী মেলা যেভাবে শুরু ও শেষ হয় এবারও সেভাবেই হবে।

সম্পর্কিত খবর