শিরোনাম
icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর
down of head

লংকাবাংলা ফাইন্যান্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন এতে সভাপতিত্ব করেন। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা, কর্মপরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

এর আগে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ৯৭ কোটি ৮৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৩২ কোটি ৭৩ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা।

সম্পর্কিত খবর