রিজার্ভ বাড়ল আরও

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

(৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান,

আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ কোটি ডলারে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলারে। এটি গত ২ সেপ্টেম্বর বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার।

গত ২৮ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২ হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ছিল ৩ হাজার ১১৮ কোটি ৭১ লাখ ডলার।

সম্পর্কিত খবর