শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ জনের মৃতদেহ উদ্ধার

রাশিয়ার সূদূর পূর্বে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে প্রাণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটির ২২ আরোহীর বেশিরভাগই ছিলেন পর্যটক।

গত শনিবার দেশটির কামচাটকা উপদ্বীপে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় হেলিকপ্টারটি। রোববার দেশটির কর্মকর্তারা ১৭ জনের মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিবিসি বলছে, জনপ্রিয় ওই পর্যটনস্থল সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। তবে শনিবারে রাশিয়ার ওই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ স্পষ্ট নয় এখনো।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানান, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটিতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিল। রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এন এস

সম্পর্কিত খবর