শিরোনাম
icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
down of head

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৫০৬৭ কেজি সরঞ্জামাদি চুরি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ হাজার ৬৭ কেজি মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়েছে। সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. খালিদ হাসান শেখ (২১) ও মো. রুহুল আমিন মল্লিক (২১)।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল লোহার সরাঞ্জামাদি চার হাজার ২০ কেজি, এসএস স্টিল বার এক হাজার ৪৫ কেজি, তামার তার দুই কেজি।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানির সিকিউরিটি সুপারভাইজার কেন্দ্রের এসএস স্টিল বার ও লোহার সরঞ্জামাদি চুরির বিষয়ে র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ করে।

অভিযোগে জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাটারিয়াল এলাকা থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন এসএস স্টিল বার ও লোহার সরঞ্জামাদি চুরি হয়। অভিযোগ পেয়ে র‌্যাব-৬ খুলনার একটি দল ছায়াতদন্ত শুরু করে।

গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালি গোল চত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে থেকে মো. খালিদ হাসান শেখ (২১) ও মো. রুহুল আমিন মল্লিককে (২১) আটক করে র‌্যাব-৬।

এ সময় তাদের কাছ থেকে চুরি করা লোহার সরাঞ্জামাদি চার হাজার ২০ কেজি, এসএস স্টিল বার এক হাজার ৪৫ কেজি, তামার তার দুই কেজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার ২০০ টাকা এবং চুরির মালামাল বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, আটক ব্যক্তিদের রামপাল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এন এস

সম্পর্কিত খবর