রাবি শিক্ষার্থীর মৃত্যুদাবী্র চেক হস্তান্তর করল জেনিথ লাইফ
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি.।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এর নিকট চেকটি হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপবীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ।
বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার আবু মোঃ তারেক জানান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ নিয়ে মোট পাঁচজন ছাত্রের মৃত্যু দাবীর চেক প্রদান করল। জেনিথ লাইফের কাছে আমাদের কোন ছাত্রের মৃত্যু দাবি পেন্ডিং নাই।
এ সময় জেনিথ লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
এন এস



