শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

রাবির সঙ্গে অগ্রণী ব্যাংকের ১০০ কোটি টাকার ঋণ চুক্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হোলসেল হাউজ বিল্ডিং ঋণ প্রদানের উদ্দেশ্যে ১০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। গতকাল সকালে উপাচার্যের কনফারেন্স রুমে অগ্রণী ব্যাংক রাবি করপোরেট শাখার সঙ্গে পঞ্চম পর্যায়ের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় রাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক ও অগ্রণী ব্যাংকের পক্ষে রাবি করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক বজলুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পক্ষে রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস এম মোস্তফা-ই-কাদের, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. লোকমান হাকিম ও মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল-ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক-৩ মো. মনিরুল ইসলাম ও মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন ভার্চুয়ালি যুক্ত হন।

পঞ্চম পর্যায়ের এ ঋণ চুক্তির ফলে রাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহজ শর্তে ও স্বল্প সুদে হোলসেল গৃহ নির্মাণ ঋণ পাবে। এর আগে চারটি ঋণ চুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ১২৪ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অনুকূলে প্রায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক।

 

সম্পর্কিত খবর