শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

রাফায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার আরো কয়েকটি এলাকায় লড়াই চলছে বলে সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল।

গাজার বেশ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাফা শহরের মধ্যাঞ্চলে এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন তারা।

গাজার পশ্চিমাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরে অপর এক বিমান হামলায় আরো এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর নিশ্চিত করেছে ইসরায়েল। কিন্তু রাফায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। ওই শহরে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। কিন্তু প্রতিদিনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে।

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দাবি করেন, সেখানে তারা ২০টির মতো টানেল খুঁজে পেয়েছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করতো। তবে মিশরীয় টেলিভিশনে একটি সূত্রের বরাত দিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে।

এন এস

সম্পর্কিত খবর