শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

রাতে রহস্যজনক পোস্ট, সকালে মিলল অভিনেত্রীর লাশ

অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে শাড়ির দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল ভারতীয় অভিনেত্রী অমৃতা পান্ডের মরদেহ।

ভোজপুরি সিনেমার সুপরিচিত অভিনেত্রী ছিলেন অমৃতা। অমৃতা ‘অন্নপূর্ণা’ নামে ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন।

অভিনেত্রীর সন্দেহজনক মৃত্যুতে ভোজপুরি ইন্ডাস্ট্রি ও স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেই রাতে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি নোট শেয়ার করেছিলেন অমৃতা। তাতে লেখা রয়েছে, ‘কেন দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি। ’

টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার সকালে বিহারের ভাগলপুরের জোগসার থানা এলাকার আদমপুর জাহাজ ঘাটে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে অমৃতার ঝুলন্ত মরদেহ মেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা।

অমৃতা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। তবে কী কারণে অভিনেত্রী আত্মহননের পথ বেছে নিলেন তা এখনো জানা যায়নি।

অমৃতার পরিবার এবং তার স্বামীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইয়ে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শনিবার গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেই নোটটি পোস্ট করেন। এর কয়েক ঘণ্টা পর তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘনিষ্ঠ আত্মীয়রা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন, অন্যান্য মানসিক সমস্যাও ছিল তার। এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

ভাগলপুর সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন, অমৃতার মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

অমৃতা ‘দিওয়ানাপান’ চলচ্চিত্রে ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এ ছাড়া ভোজপুরি অনেক হিট প্রজেক্টে দেখা গেছে তাকে। তিনি হিন্দি ফিল্ম, ওয়েব সিরিজ এবং অনেক টিভি শোতেও কাজ করেছেন।

সম্পর্কিত খবর