শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সম্প্রতি গান ছাড়ার ঘোষণা দিয়েছেন
রাজনীতিতে যোগ দেয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি গান ছাড়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মও বন্ধ করে দিয়েছেন।

এরপর থেকেই শোবিজ অঙ্গনে গুঞ্জন- তাহসান নাকি শিগগির কোনো রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন! এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে- এমন খবরও ছড়িয়েছে।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান। সম্প্রতি ঢাকায় এক উৎসবের উদ্বোধনে এসে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। তাহসান স্পষ্ট ভাষায় জানান, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

তাহসান বলেন, অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে আমি গান ছাড়ার কথা বলেছিলাম। তখন উপস্থিত লোকজন খুব কম ছিল। ভাবিনি, কথাটা এতটা ছড়িয়ে পড়বে। আমি যেমন ধীরে ধীরে অভিনয় থেকে দূরে গিয়েছি, ঠিক তেমনি সময় নিয়ে গান থেকেও বিরতি নিতে চাই। কিন্তু আমার সেই কথাটাকে কেউ কেউ ভিন্নভাবে প্রচার করছে। এমনকি আমার ছবিতে টুপি লাগিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে! আমি নাকি রাজনীতি করছি!

এই অভিনেতা-গায়ক মনে করেন, যারা এমন কাজ করছেন, তারা ভাইরাল হওয়ার আশায় করছেন। তাহসানের ভাষায়, আমার মনে হয়, এটা একধরনের খেলা। এখন ভাইরাল হওয়ার নেশায় অনেকে এমন কাজ করে। তাই এখন কথা বলার আগে ভাবতে হয়, কোন কথাটা নিয়ে কী হয়ে যেতে পারে।

রাজনীতি নয়, এখন নিজের পড়াশোনায় মন দিতে চান তাহসান। তিনি বলেন, প্রত্যেক মানুষের জীবনে ভিন্ন ভিন্ন অধ্যায় থাকে। একসময় মনে হতো, আমি অনেক কিছু জেনে ফেলেছি। এখন বুঝছি, কিছুই জানি না। তাই আবারও পড়াশোনায় মন দিতে চাই।

নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার কারণ নিয়েও কথা বলেন তাহসান। তিনি বলেন, অবসরে যাওয়া মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার দরকার নেই। তাছাড়া এই মাধ্যমগুলো এখন অনেক টক্সিক হয়ে গেছে। ভালো কিছুর চেয়ে খারাপ খবরই বেশি ছড়ায়। তাই মনে হয়েছে, এখন একটু দূরে থাকাই ভালো। চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক।

গান ও অভিনয় ছাড়ার ঘোষণায় অনেক ভক্ত কষ্ট পেয়েছেন। তাদের প্রতি সহানুভূতি জানিয়ে তাহসান বলেন, সত্যি বলতে, কষ্ট আমারই বেশি হচ্ছে। যে গানকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, তা থেকে সরে আসাটা সহজ নয়।

কিন্তু কিছু তীব্র অভিজ্ঞতা ও উপলব্ধি আমাকে এ পথেই এনেছে। এখন শুধু সাধারণ একজন মানুষ হিসেবে বাঁচতে চাই।

সম্পর্কিত খবর