শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যে কারণে ইউটিউব চ্যানেল খুললেন জয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় জয়া আহসান। এবার আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে তিনি অফিসিয়াল ইউটিউব চ্যানেলও খুলেছেন। ফেসবুকে ইউটিউবের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, ১০০০ সাবস্ক্রাইবার হলেই প্রথম ভিডিও পোস্ট করবেন। কোনো ভিডিও পোস্ট না করলেও নিজের চ্যানেলে এরইমধ্যে ১৭০০ সাবস্ক্রাইবার পেয়ে গেছেন তিনি। চ্যানেলটি খোলা হয়েছে ১৬ অক্টোবর।

ইউটিউবে আসার বিষয়ে গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, ‘আমি যেহেতু কিছু ইস্যু নিয়ে কাজ করি, সেই ইস্যুগুলো আরও কিছু মানুষের কাছে পৌঁছানোর দরকার মনে হয়েছে। ইউটিউবে সেটাই করব, যেটা একটু উৎসাহব্যঞ্জক।’

সম্প্রতি স্পেনের মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার হাতে পেয়েছেন জয়া আহসান। টলিউড নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’-এ অভিনয়ের জন্য তিনি এ সম্মাননা পান।

সম্পর্কিত খবর