শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস

গত ২০ জানুয়ারি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান, যা এখনও জারি আাছে।

এবার সেই অভিযানকে আরও দৃঢ় করতে নতুন একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। ‘দ্য এজেন্স রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট’ নামের সেই বিলটিতে বলা হয়েছে, যদি কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বা সীমান্তরক্ষীদের ওপর হামলা চালান, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বিলটি উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দেন প্রতিনিধি পরিষদের ২৬৪ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ১৫৫ জন।

বিধি অনুযায়ী, এখন বিলটি পাঠানো হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে সেটি পাস হলে তা যাবে প্রেসিডেন্টের দপ্তরে এবং তিনি তাতে স্বাক্ষরের পরেই আইনে পরিণত হবে বিলটি।

বিলটি পাসের পর এক ব্রিফিংয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেন, “এই বিল একটি দৃঢ় বার্তা দিচ্ছে আমাদের, তা হলো— যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং আমাদের কর্মকর্তা-কর্মীদের নিরাপত্তাকে সংকটে ফেলছে, তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে হবে এবং সেই ক্ষতিপূরণ হবে গুরুতর।”

২০২২ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের সীমান্তে দায়িত্বপালনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের হামলায় নিহত হয়েছিলেন মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য রাউল গঞ্জালেস। তার নামেই নামকরন করা হয়েছে বিলটির।

এসএস
সম্পর্কিত খবর