শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

যমুনার পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের জারি করা বন্যা সতর্কবার্তা অনুযায়ী সংস্কার করা হচ্ছে নদীতীর সংরক্ষণ বাঁধগুলো।

গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা-বাঁধ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার সকালে বিপদসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের জারি করা সতর্কবার্তায় চলতি জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করে গত ৫ জুনের মধ্যে তীরবর্তী ও নিম্নাঞ্চলে সংগ্রহযোগ্য ফসল সংগ্রহ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বেড়িবাঁধ এবং তীর রক্ষা বাঁধ ধ্বসে বা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী অধিকাংশ এলাকার ফসল সংগ্রহ করে ঘরে তুলেছেনে কৃষকরা। তবে শহর রক্ষা-বাঁধের দুর্বল অংশে দ্রুত সংস্কার কাজ শেষ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো. হাসানুর রহমান জানান, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত খবর