শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

৩৬ ঘণ্টার জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি আজ (বুধবার) রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে। ফলে বাংলাদেশের ফুটবল ভক্তরা সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং জমকালো ট্রফিটি প্রত্যক্ষ করার সুযোগ পেতে যাচ্ছেন।

১৯৯৮ সালের ফরাসি বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুসহ সাত সদস্যের ফিফা প্রতিনিধি দল একটি চার্টার্ড ফ্লাইটে ফিফা আসল বিশ্বকাপ ট্রফিটি নিয়ে ঢাকায় আসছেন।

বুধবার (৮ জুন) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরে ট্রফি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী এম সালাহউদ্দিন, বাফুফে সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা।

বাংলাদেশ সফরে প্রথম দিনে বিকেল ৪টায় ট্রফিটি রাষ্ট্রপতি ভবন ‘বঙ্গভবনে’ এবং সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ নিয়ে যাওয়া হবে।

বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফিটি ফুটবল ভক্তদের দেখানোর জন্য রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নিয়ে যাওয়া হবে এবং সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ছবি তোলা যাবে।

পরে ওইদিন বিকেল সাড়ে ৪টায় ট্রফিটি বনানীর আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির সফর উপলক্ষে একটি কনসার্টের (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) আয়োজন করা হয়েছে। সেখানে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ফুটবলপ্রেমীদের জন্য ট্রফিটি আবার প্রদর্শন করা হবে।

বিশ্বের সবচেয়ে লোভনীয় ট্রফিটি বৈশ্বিক সফরে সর্ব প্রথম ১২ মে দুবাই পৌঁছে। এ বছরের নভেম্বর-ডিসেম্বরে আসন্ন কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশসহ ৫১টি দেশে সফর করার কথা রয়েছে। ট্রফিটি বাংলাদেশ থেকে চলে যাবে শুক্রবার (১০ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে।

এর আগে, ব্রাজিলে ফিফা বিশ্বকাপ-২০১৪ এর আগে ২০১৩ সালে ট্রফিটি বাংলাদেশে এসেছিল।

সম্পর্কিত খবর