শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পাচ্ছেন চার লেখক-সংগঠক

নয়ন চন্দ্র গোলদার :

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ, চাঁদপুর প্রবর্তিত ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার- ২০২৩’ পাচ্ছেন চার গুণী লেখক ও সংগঠক। বাংলা সাহিত্যকর্মে এই চার লেখক-সংগঠকের প্রয়াসকে সম্মান জানিয়ে চারটি শাখায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

১লা জানুয়ারি সোমবার বিকেলে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাহিত্য মঞ্চের উপদেষ্টা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

২০২৩ সালে চারটি শাখায় ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ প্রাপ্তরা হলেন- জুনান নাশিত (কবিতায়), রুমা মোদক (কথাসাহিত্যে), সুমনকুমার দাশ (প্রবন্ধ ও গবেষণায়) ও মাহমুদ কামাল (সংগঠক)।

এ প্রসঙ্গে সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক বলেন, শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ, সাহিত্য বিষয়ক কার্যক্রমের পাশাপাশি চাঁদপুরের কৃতি সন্তান, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন -এর নামে একটি সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে। সাহিত্যে বিশেষ প্রয়াসের স্বীকৃতিস্বরূপ ২০২০ সাল থেকে আমরা এ পুরস্কারটি প্রদান করছি। তারই ধারাবাহিকতায় আজ, ২০২৩ সালের জন্য চারটি শাখায় ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হলো। চার গুণি লেখক ও সংগঠককে সম্মান জানাতে পেরে আমরা আনন্দ ও গৌরববোধ করছি।’

সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, সাহিত্য মঞ্চের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চাঁদপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। চাঁদপুর সাহিত্য সম্মলনের সম্মানিত চার লেখক ও সংগঠকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ ঘোষণার সময় উপস্থিত ছিলেন, কবি ইকবাল পারভেজ, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

উল্লেখ্য, ২০২১ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পুরস্কারটি পেয়েছিলেন—মাসুদুজ্জামান (প্রবন্ধ ও গবেষণা), প্রশান্ত মৃধা (কথাসাহিত্য), জাহিদ হায়দার ও শেখ ফিরোজ আহমদ (কবিতা), ফারুক হোসেন (শিশুসাহিত্য) ও ইলিয়াস ফারুকী (সংগঠক)। ২০২০ সালে পুরস্কার পেয়েছিলেন— নাসিমা আনিস (কথাসাহিত্য), সরকার আবদুল মান্নান (প্রবন্ধ ও গবেষণা), মনসুর আজিজ (কবিতা), আহমেদ রিয়াজ (শিশুসাহিত্য) এবং কাজী শাহাদাত (সাহিত্য সংগঠক)।

সম্পর্কিত খবর