শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মোটরসাইকেল বাঁচাতে ফুটপাতে পুলিশের পিকআপ

জাতীয় সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিন জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে উল্টোপথে আসা এক মোটরসাইকেলকে বাঁচাতে পুলিশের পিকআপ ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ, পুলিশভ্যান চালক কনস্টেবল মো. মোহসিন এবং আনসার সদস্য আকিদুল ইসলাম। শেরে বাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমান জানান, উল্টো লেনে আসা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক সাতিল আহমেদকে থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

শেরেবাংলা নগর এলাকায় কর্তব্যরত ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট ফারুক মিয়া জানান, সকালে সাড়ে ১০টার দিকে রামপুরা থানা পুলিশের ওই গাড়িটি আসছিল। তার বিপরীত পাশ থেকে একটি মোটরসাইকেল উল্টো লেন ধরে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলটি পুলিশের পিকআপভ্যানের সামনে পড়ে ইউটার্ন নিতে গেলে দুর্ঘটনা ঘটে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

 

সম্পর্কিত খবর