down of head

মেঘনা ইন্স্যুরেন্সের সিইও পদে অনুমোদন পেলেন এম এ জাহের চৌধুরী

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এম এ জাহের চৌধুরীর নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (২৬ মে) আইডিআরএ’র উপ-পরিচালক (নন লাইফ) মোঃ সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।

নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২১ মে ২০২৫ হতে ২০ মে ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।

সম্পর্কিত খবর