শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

মুসলিমদের টিকা দিতে সালমান খানের সাহায্য নেবে মহারাষ্ট্র সরকার

ভারতের মহারাষ্ট্রে মুসলিমদের একাংশের মধ্যে করোনা টিকা নেওয়ার অনীহা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

এ জন্য বলিউডের মুসলিম অভিনেতা সালমান খানের সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রায় দুই বছর ধরে করোনা সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। ভারতে যেসব রাজ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি ছিল, তার মধ্যে মহারাষ্ট্র সবার ওপরে রয়েছে। তাই অন্য রাজ্যগুলোর পাশাপাশি গণটিকা দেওয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই।

কিন্তু মহারাষ্ট্রের মুসলিমদের একটা বড় অংশের মধ্যে করোনা টিকা নেওয়ার অনীহা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

তিনি বলেন, মুসলিম-প্রাধান্য রয়েছে সে সব এলাকায় টিকা নেওয়ার ব্যাপারে অনেকেই দ্বিধাগ্রস্ত। তাই আমরা ঠিক করেছি সালমান খান এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে তাদের সিদ্ধান্তে বদল আনবার চেষ্টা করা হবে। চলচ্চিত্র অভিনেতা এবং ধর্মগুরুদের কথা সাধারণত মানুষ সহজেই শোনেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত মহারাষ্ট্রের ১০ দশমিক ২৫ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। করোনার প্রভাব এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ৮২৭ জনে। আর রাজ্যটিতে মারা গেছেন মোট ১ লাখ ৪০ হাজার ৬৩৬ জন।

সম্পর্কিত খবর