শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

মুশফিকের দেড়শতে এগোচ্ছে বাংলাদেশ

মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। ২৯১ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। আজ (মঙ্গলবার) সকালে সত্যিই যেন বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। সকালে দ্রুতই ফিরে গেছেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস (১৪১), তার দুই বল পরেই প্যাভিলিয়নের পথ ধরেছেন প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও।

রমেশ মেন্ডিসের লেগ স্টাম্প লাইনের বলকে স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ব্যাট তুলে অভিবাদন জানিয়েছেন মুশফিক। ২৯১ বলে ১৯ চারের সাহায্যে দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আগের দিন লিটনকে সঙ্গে নিয়ে ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। ষষ্ঠ উইকেটে রেকর্ড ২৭২ রানের জুটি গড়ে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তারা দুজন। সকালে ব্যক্তিগত ১৪১ রানে লিটন ফিরে গেলেও মুশফিক এখনো ক্রিজে অবিচল। তাইজুলকে সঙ্গে নিয়ে সচল রেখেছেন রানের চাকা।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছে বাংলাদেশ। ১৫১ রানে অপরাজিত আছেন মুশফিক, তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম (৯*)।

সম্পর্কিত খবর