মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৫ আগস্ট পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।
ব্যাংক জানিয়েছে, টায়ার-২ মূলধন বাড়ানোর উদ্দেশ্যে এ বন্ড ইস্যু করা হবে। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর বন্ড ইস্যু ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করা হবে।



