শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মা হওয়ার অনেক জ্বালা: মিথিলা

আজ বিশ্ব মা দিবস। আর মা দিবসের আগেই মাতৃত্বের কাঠিনত্য হাড়ে হাড়ে টের পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। জানালেন, জ্বরে আক্রান্ত হয়েও বিশ্রাম নেই তার। কারণ ঘরে একমাত্র সন্তান আয়রা। একা বাড়িতে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। বিশ্রাম নিতে গেলে মেয়ের দেখাশোনা কে করবে, সেই চিন্তায় নিরলস সময় কাটছে মিথিলার। মা হওয়া যে মুখের কথা নয় তা মা দিবসের আগের দিন শনিবার (৭ মে) যেন আরেকবার অনুভব করলেন এই অভিনেত্রী।

সে কথা নিজেই জানালেন মিথিলা। অকপটে স্বীকারও করেছেন, মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, সময় বিশেষে বুঝি বিড়ম্বনারও। মা হওয়ার অনেক জ্বালা। অসুস্থতার সময়েও মায়েদের বিশ্রাম নেওয়ায় যেন অলিখিত নিষেধ। কেউ হয়তো কিছুই বলবে না। বলবে না তার সন্তানও। তবু অজানা অপরাধ তাকে দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়।

পর্দার ‘বহ্নি’র দাবি, এই অপরাধবোধ সমাজের চাপিয়ে দেওয়া। মিথিলা বুঝেছেন, মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।

রোববার দিনভর মাতৃত্বের বন্দনায় মাতবে বিশ্ব। মিথিলা শ্রদ্ধা জানিয়েছেন সেই সব মায়েদের, যারা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্ব বুঝতে না দিয়ে সংসার টেনে চলেছেন নীরবে। সৃজিত-ঘরনির চোখে, প্রত্যেক মা ‘মাল্টিটাস্কার’ হতে বাধ্য। কারণ তাদের কাছে যে অন্য কোনো উপায় নেই।

সম্পর্কিত খবর