শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

‘মাহবুব তালুকদারসহ ইসির প্রায় ২০ জন করোনায় আক্রান্ত’

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়াও কমিশনের প্রায় ২০ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের প্রায় ২০ জন লোক করোনায় আক্রান্ত। আজ কমিশনের সচিব আসতে পারেননি, অসুস্থ। তাকে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত। এনআইডির ডিজি করোনায় আক্রান্ত।

তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূরুজ্জামান তালুকদার করোনায় আক্রান্ত। এ রকম সিনিয়র অফিসারসহ প্রায় ২০ জন এখনো করোানায় আক্রান্ত।

গত দুই বছর ধরে এমন অবস্থা চলছে জানিয়ে কে এম নূরুল হুদা বলেন, এর মধ্যেও আমরা নির্বাচন করেছি। গ্যাপ দিয়ে হলেও নির্বাচন করেছি। ভোটাধিকার প্রক্রিয়া বা জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া আমরা বন্ধ রাখিনি। আমরা যেকোনো মূল্যে ঝুকিঁ নিয়ে ভোট করেছি।

গত বছর (২০২১ সালে) সারাদেশে ইসির দুই শতাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ২১ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সম্পর্কিত খবর