শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে শিগগিরই অনলাইনে আবেদনের ঘোষণা

নিয়োগকর্তারা শিগগিরই উৎস দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

গত সোমবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে সারাভানান বলেছেন, খুব শিগগিরই অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হবে। এদিন মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলোতেও এ খবর দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার নিয়োগকর্তাদের উদ্দেশে মন্ত্রী সারাভানান বলেন, ‘আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে যেন তারা কোনো অর্থ লেনদেন না করেন।’

মালয়েশিয়া গত ১০ ডিসেম্বর বাংলাদেশিদের জন্য তাদের শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা দেয়। ওই দিন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী একই সঙ্গে জানিয়ে দেন, দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বৃক্ষরোপণ, কৃষি, শিল্প উৎপাদন, সেবা খাত, খনিজ উত্তোলন, নির্মাণ, গৃহকর্ম ইত্যাদি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে।

এসব খাতের নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী আবেদন জমা দিতে বলেছেন মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী সারাভানান।

মালয়েশিয়ার নিয়োগকর্তারা দেশটির মানবসম্পদ বিভাগের নিবন্ধিত বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ দেবেন।

বিদেশিকর্মীদের কোভিড-১৯ বিষয়ে মালয়েশিয়ার সরকারের নীতিমালা মানতে হবে। ওই নীতিমালার চারটি ধাপ রয়েছে। ধাপগুলো হলো—পৌঁছানোর আগে, পৌঁছানোর সময়, পৌঁছানোর পর (কোয়ারেন্টিন) এবং কোয়ারেন্টিন পরবর্তী সময়। এই চার ধাপে কোভিড পরীক্ষা ও টিকার সনদসহ কিছু বিষয়ের নির্দেশনা মানতে হবে।

সবশেষ গত ১৯ ডিসেম্বর এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারভানান নিজ নিজ দেশের পক্ষে কুয়ালালামপুরে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

সম্পর্কিত খবর