শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মহাকাশে সংবাদদাতা নিয়োগ দিল রুশ বার্তা সংস্থা তাস, খুলছে অফিসও!

মহাকাশে তাসের বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করবেন রুশ নভোচারী আলেকজান্ডার মিসুরকিন

বিশ্বে প্রথম সংবাদমাধ্যম হিসেবে মহাকাশ স্টেশনে অফিস চালু করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা ‘তাস’। বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।

রুশ নভোচারী আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে খবর পাঠাবে তাসের হেড অফিসে। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগী ইয়োজো হিরানা।

এর আগে রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের সঙ্গে তাসের চুক্তি হয়। গত ১৭ নভেম্বর সম্পাদিত চুক্তির পর তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সার্গেই মিখাইলভ বলেন, নভোচারীদের সহকর্মী হিসেবে পাওয়া তাসের কর্মীদের জন্য বড় সম্মানের বিষয়। রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন মনে করেন, মহাকাশে তাসের কার্যক্রম বিস্তৃত হওয়ার মাধ্যমে আরও অনেক মানুষ রাশিয়ার কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।
বর্তমানে বিশ্বের ৬০টি দেশে ৬৩টি ব্যুরো অফিসে তাসের কর্মী সংখ্যা প্রায় ২ হাজার।

সম্পর্কিত খবর