শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ডিপজল

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে দেশজুড়ে সহিংসতার জেরে সরকার পতনের আন্দোলনে অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের দুই ছেলে শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিওবার্তায় এমন কথা জানান ডিপজল।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিপজলের একটি ব্যানার ছাত্র-জনতার নজরে এসেছিল। সেখানে দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের কোনো এক মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ডিপজল। এই সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনার কথা শোনা গিয়েছিল। এমন অপচেষ্টা সর্বাত্মকভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এ অভিনেতা।

সে প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল বলেন, সংখ্যালঘুদের জানমাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন। তারা সবাই রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না বলে জানান এ অভিনেতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে ডিপজল বলেন, ‘যে যেখানে আছেন, খুব খারাপ দিন গেছে। বিগত কয়েকটা দিন অনেকটা খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্রছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি— তোমরা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে। হয়তো আপনারা চেনন না ওদের।

তিনি বলেন, আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখে সমস্যা ছিল। আপনাদের দোয়ায় এখন ভালোর দিকে। আপনারা যে যেখানে থাকেন, ভালো থাকবেন। দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপনাদের পাশে আমি আছি এবং থাকব।’

উল্লেখ্য, প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’ আগামী ২৩ আগস্ট মুক্তি পাচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ছবি মুক্তির খবরটি নিশ্চিত করেছেন এ খলঅভিনেতা।

এন এস

সম্পর্কিত খবর