শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ভোজ্যতেল ছোলা চিনি ডালে জুন পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

বরাবরের মতোই আসন্ন রোজায়ও ভোজ্যতেল, চিনি, ছোলা ও মসুর ডালের চাহিদা থাকবে বাড়তির দিকে। সরবরাহ সংকটে এরই মধ্যে অস্থিতিশীল হয়ে উঠেছে পণ্যগুলোর বাজার। নীতিনির্ধারকদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে রমজানে পণ্যগুলোর বাজার পরিস্থিতি আরো মারাত্মক আকার নিতে পারে। এ অবস্থায় জুন পর্যন্ত পণ্যগুলো আমদানিতে ভ্যাট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কৃষি বিপণন অধিদপ্তরের (ডিএএম) পরিসংখ্যান অনুযায়ী, দেশে ভোজ্যতেল, চিনি, ছোলা ও মসুর ডালের সম্মিলিত বার্ষিক চাহিদা ৪৫ লাখ টনের কিছু বেশি। এর মধ্যে শুধু রোজার মাসেই চাহিদা থাকে প্রায় পাঁচ লাখ টন। বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে আমদানিনির্ভর পণ্যগুলোর বাজার এখন অস্থিতিশীলতার মধ্যে পার করছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে ভোজ্যতেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত। প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে মসুর ডাল ও ছোলাসহ ডালজাতীয় পণ্যের দাম। এছাড়া চিনির দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। এরই মধ্যে নানা মহল থেকে রোজায় বাড়তি চাহিদার সময় পণ্যগুলোর বাজার পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এমন অবস্থায় পণ্যগুলোর সরবরাহ বাড়ানোর পাশাপাশি দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে প্রধান দুই ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েল আমদানিতে ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত গতকাল থেকেই কার্যকর হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ ভ্যাট প্রত্যাহারের সুবিধা পর্যন্ত পাবেন দেশের আমদানিকারকরা। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন আইনি দিক বিবেচনার ভিত্তিতে চিনি, ছোলা ও মসুর ডালের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বাজারে পণ্যগুলোর সরবরাহ বাড়াতে সরকারের সব ধরনের উদ্যোগ থাকবে। কোনো ধরনের সিন্ডিকেট করে পণ্যের মূল্য বাড়ানোর সুযোগ দেয়া হবে না। আমরা এরই মধ্যে এসব পণ্যের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। নির্দিষ্ট সময় পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বাড়ছে। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ছোলা ও মসুর ডালের ক্ষেত্রে এ ব্যয় বাড়ছে সবচেয়ে বেশি। পণ্য চারটি আমদানিতে গত অর্থবছরের (২০২০-২১) পুরো সময়ে মোট ব্যয় হয়েছিল ৩৮ হাজার ৬১৭ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই (জুলাই-ডিসেম্বর) তা ২৪ হাজার কোটি টাকার কাছাকাছিতে এসে দাঁড়িয়েছে। আমদানি ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও দাম বাড়ছে পণ্যগুলোর, যার ভার বহন করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন। এর মধ্যে শুধু রমজানেই তা দুই লাখ টন থাকে বলে ডিএএম জানিয়েছে। উৎপাদন প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় ভোজ্যতেলের চাহিদা পূরণের জন্য প্রধানত আমদানির ওপরই নির্ভরশীল বাংলাদেশ। প্রতি বছর দেশে খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে মোট ব্যয়ের এক-তৃতীয়াংশই যাচ্ছে ভোজ্যতেলে। একই সঙ্গে আবার আন্তর্জাতিক বাজারের প্রভাবকগুলোও হয়ে উঠেছে দেশে ভোজ্যতেলের বাজারমূল্যের প্রধান নিয়ামক। আন্তর্জাতিক যেকোনো প্রতিকূল ঘটনায় স্থানীয় পর্যায়েও অত্যন্ত নাজুক পরিস্থিতিতে পড়ে যায় ভোজ্যতেলের বাজার।

ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান নূরজাহান গ্রুপের পরিচালক মিজানুর রহমান বলেন, ভোজ্যতেলের বাজার প্রায় শতভাগ আমদানিনির্ভর। এ কারণে বৈশ্বিক দাম বৃদ্ধি, বৈশ্বিক সংকট ও দেশীয় মজুদের ওপর ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রিত হয়। সম্পূর্ণ আমদানিনির্ভরতার দরুন এ ব্যবসায় বড় ধরনের লোকসানের ঝুঁকিও রয়েছে। যার পরিপ্রেক্ষিতে দেশের ভোজ্যতেলের বাজার বছরের অধিকাংশ সময়ই উত্থান-পতনের মধ্য দিয়ে অতিক্রম করে। কর কাঠামোয় ভোজ্যতেল আমদানিতে শুল্কারোপের ফলেও বাজার অস্থির হয়। তাই ভ্যাট কমানোর সিদ্ধান্ত সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করি। এটি পণ্যের দাম কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

দেশে চিনির বার্ষিক চাহিদা ১৮ লাখ টন। রমজান মাসে তা দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজার টনে। দেশের চিনি শিল্প এ মুহূর্তে কঠিন সময় পার করছে। গত অর্থবছরে (২০২০-২১) দেশে পণ্যটির উৎপাদন ছিল ৫০ হাজার টনেরও কম। চলতি অর্থবছরে তা আরো কমার আশঙ্কা রয়েছে। ভোজ্যতেলের মতো চিনির বাজারও এখন পুরোপুরি আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারের সরবরাহ পরিস্থিতির কারণে দেশেও এখন চিনির বাজারদর ঊর্ধ্বমুখী।

ডালজাতীয় পণ্য ছোলার বার্ষিক চাহিদা ২ লাখ ১০ হাজার টন। শুধু রমজানেই এ চাহিদার পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার টনে। দেশে পণ্যটির এক বছরের উৎপাদন দিয়ে শুধু রোজার মাসের চাহিদা পূরণও সম্ভব নয় বলে ডিএএমের পরিসংখ্যানে উঠে এসেছে। চলতি অর্থবছর পণ্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে মাত্র ৫৯ হাজার টন।

ছোলার মতো আমদানিনির্ভর আরেক পণ্য মসুর ডালেরও চাহিদা সবচেয়ে বেশি থাকে রোজার মাসে। পণ্যটির বার্ষিক চাহিদা পাঁচ লাখ টন। রমজান মাসে এ চাহিদা থাকে ৮০ হাজার টন। চলতি অর্থবছর পণ্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৬০ হাজার টন।

দেশের বাজারে পণ্যগুলোর মূল্য পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। টিসিবির তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীর বাজারে পাঁচ লিটারের সয়াবিন তেল (বোতল) বিক্রি হয়েছে ৭৯০-৮৩০ টাকায়। এছাড়া খোলা পাম অয়েল প্রতি লিটার ১৫৬-১৫৮ টাকায় ও সুপার পাম অয়েল প্রতি লিটার ১৫৮-১৬০ টাকায় বিক্রি রয়েছে। মাঝারি দানার মসুর ডাল প্রতি কেজি ১১০-১১৫ টাকায় ও ছোলা মানভেদে প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া চিনি বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৮-৮০ টাকায়।

 

সম্পর্কিত খবর