শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে : ভারতীয় হাইকমিশন

 

কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ত্রিপুরা সম্পর্কে মিথ্যা খবর বা গুজব ছড়াচ্ছে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন বলছে, ‘গতকাল উত্তর ত্রিপুরার পানিসাগরে প্রতিবাদ সমাবেশের সময় কোনো মসজিদ পোড়ানো হয়নি এবং মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্ত করা বা লাঠি সংগ্রহ ইত্যাদি সংক্রান্ত যেসব ছবি শেয়ার করা হচ্ছে সেগুলো ভুয়া এবং ত্রিপুরার নয়। এগুলো অন্য কোনো দেশের হতে পারে। কারা এই ভুয়া ছবিগুলো আপলোড করেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সকল সম্প্রদায়ের মানুষকে এই ধরনের ভুয়া আইডি সমর্থন ও সাবস্ক্রাইব না করার জন্য অনুরোধ করছি এবং এই ধরনের মিথ্যা ছবি ছড়াবেন না। আমরা এরই মধ্যে মামলা করেছি। যারা মিথ্যা খবর এবং সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন বলছে, ‘কিছু স্বার্থান্বেষী মহল ত্রিপুরার সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে। ত্রিপুরা পুলিশ রাজ্যের প্রত্যেক নাগরিককে ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে।’

সম্পর্কিত খবর