শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

ভারতে পাচার করতে বাড়িতে রেখেছিলেন ৬টি সোনার বার

 

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এসময় বাড়ির মালিক আব্দুল মান্নান শেখ পালিয়ে গেলে তার স্ত্রী শাহিনা খাতুনকে (৪০) আটক করা হয়। উদ্ধারকৃত বারগুলোর মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল মান্নান শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মান্নান পালিয়ে যান। আটক করা হয় তার স্ত্রী শাহিনা খাতুনকে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, গোপন সংবাদ পেয়ে মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এদের ওজন ৫৯ ভরি ১৪ আনা, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। স্বণের্র বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, আটক শাহিনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত খবর