শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ভারতকে কয়লা আমদানি কমাতে সাহায্য করছে ঊর্ধ্বমুখী উত্তোলন

ভারতে উল্লেখযোগ্য হারে বাড়ছে কয়লা উৎপাদন। ফলে বিদ্যুৎ খাতে চাহিদা থাকা সত্ত্বেও সম্প্রতি দেশটি জ্বালানি পণ্যটির আমদানি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

এপ্রিল-জানুয়ারি পর্যন্ত সব গ্রেডের অধাতব কয়লা আমদানি কমে ১২ কোটি ৫৬ লাখ ১১ হাজার টনে নেমেছে। আগের অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১৬ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টন। সে হিসাবে আমদানি কমেছে ২৩ দশমিক ৩৩ শতাংশ।

কয়লাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলতি বছরের জানুয়ারিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়ে ৮১ হাজার ৫৭২ কোটি ইউনিটে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে এপ্রিল-জানুয়ারি পর্যন্ত আমদানীকৃত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৭ হাজার ৮০৭ কোটি ইউনিট। গত অর্থবছরের একই সময়ের তুলনায় উৎপাদন প্রায় ৫৫ শতাংশ কমেছে।

চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে ব্যবহূত অধাতব কয়লা আমদানি ৬০ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৭ লাখ ৩০ হাজার টনে। এক বছর আগেও আমদানি করা হয়েছিল ৫ কোটি ৮০ লাখ ৯০ হাজার টন।

এপ্রিল-জানুয়ারি পর্যন্ত সব ধরনের কয়লা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৩২ লাখ টনে। আগের অর্থবছরের একই সময় ভারত ২০ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টন কয়লা আমদানি করেছিল। সে হিসাবে আমদানি কমেছে ১৬ দশমিক ৪২ শতাংশ। আমদানি কমায় দেশটির ব্যাপক বৈদেশিক মুদ্রার মজুদ বেঁচে গিয়েছে।

সম্পর্কিত খবর