ভাইস প্রেসিডেন্ট হলেন এম আহমেদুন ফায়েজ
স্টারকম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন এম আহমেদুন ফায়েজ। উল্লেখ্য, বিশ্বখ্যাত মিডিয়া কমিউনিকেশন এজেন্সি স্টারকমের বাংলাদেশ অধ্যায় বিটপী গ্রুপের অধীনে পরিচালিত হয়ে থাকে। আহমেদুন ফায়েজ তার নতুন ভূমিকায় স্টারকমের হয়ে বাংলাদেশের বাজারের জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত পরিকল্পনা, মানব সম্পদ উন্নয়ন, নেটওয়ার্কের সর্বোত্তম অনুশীলন এবং এজেন্সি ক্লায়েন্টদের মধ্যে সম্পর্ক উন্নয়েনে কাজ করবেন। স্টারকম বাংলাদেশের এমডি সারাহ আলির নেতৃত্বে তিনি স্টারকম এশিয়ার অন্যান্য দেশের প্রধান নির্বাহীদের সঙ্গে গ্লোবাল ক্লায়েন্টের জন্যও কাজ করবেন।



