শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

ব্রেকআপ করলেন সুহানা খান!

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা তিনি। তাই তাকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বলছিলাম সুহানা খানের কথা। শাহরুখকন্যা সুহানা খানকে ঘিরে অনুরাগীদের কৌতুহল বরাবরই চোখে পড়ার মতো।

পাপারাৎজিদেরও ঈগলের চোখ তাঁর দিকে। ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন, সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। এবার সেই আগুনে যেন আরেকটু ঘি ঢাললেন সুহানা নিজেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর এক স্ট্যাটাস বেশ নাড়িয়ে দিয়েছে ভক্তদের।

ব্রেকআপ করলেন শাহরুখকন্যা! কিন্তু কার সঙ্গে?
আসলে বিষয়টি প্রেমের নয়। অন্য কিছু। সম্প্রতি সুহানা খান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে স্পষ্ট তিনি জানান, ‘আমি ব্রেকআপ করে নিলাম।

’ সুহানা এই ভিডিওতে অনুরাগীদের আসলে চমকে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে এতদিন যেসব সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তাঁর জীবনে এখন এসেছে লাক্স! লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।

সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা খান। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে।

২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন সুহানা।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।

সামনে সুহানাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় একটি চলচ্চিত্রে। ‘কিং’ নামের সিনেমাটিতে তাঁর বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা যাচ্ছে, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। এটি ঘিরে ইতোমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে।

এন এস

সম্পর্কিত খবর