শিরোনাম
icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি

অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহ্ আলম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার কাছ থেকে একটি মোবাইল ফোনসহ তিনটি সিমকার্ড, দুটি এটিএম কার্ড, ছয়টি এনআইডি কার্ডসহ হ্যাকিং প্রক্রিয়ার ১৯ পৃষ্ঠার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শাহ্ আলম বগুড়ার বাসিন্দা। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর গাজীপুরে লুকিয়ে ছিলেন তিনি। তাকে সেখানকার বাসন থানাধীন মধ্য ভোগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে হ্যাকিংয়ের মাধ্যমে জনৈক এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারক শাহ্ আলম প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় গত ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-১৩ রংপুর বরাবর অধিযাচনপত্রে সহায়তা চান। র‍্যাব ছায়া তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গাজীপুরের বাসন থানাধীন মধ্য ভোগড়া গ্রামের বাবুল সরকারের টিনশেড বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে আসামি শাহ আলমকে মোবাইল ফোন, সিমকার্ড, এনআইডি, এটিএম কার্ড এবং বিভিন্ন আলামতের ১৯ পৃষ্ঠার স্ক্রিনশটসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আসামিকে শনিবার সকালে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও গোপন অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ।

 

সম্পর্কিত খবর