down of head

ব্যবসা পর্যালোচনা সভা করেছে রূপালী লাইফ

আজ রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- কোম্পানীর সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব আবদুল্লাহ জামিল মতিন ও কোম্পানীর সম্মানিত পরিচালক জনাব মাহিম রহমান জীম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম কিবরিয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আকতার হোসেন তালুকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব মোঃ সালাহ উদ্দিন তালুকদার ও চিফ মার্কেটিং অফিসার (স্মার্ট প্রকল্প) জনাব আবু মোঃ শফিকুল ইসলাম শাওন।

এছাড়াও সভায় উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর