শিরোনাম
মুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধি
down of head

ব্যতিক্রমী রূপে ফারিয়া

কদিন আগেই খবরের শিরোনাম হয়েছেন শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের ‘ফাঁকি’ দিয়ে। সে নিয়ে নিজের ব্যাখ্যাও অবশ্য দিয়েছিলেন অভিনেত্রী। এবার নিজের ‘অন্য রূপ’ দেখালেন নুসরাত ফারিয়া।

কেমন এই রূপ? কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। ব্যতিক্রম কম্বিনেশন। এর সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। দেখে আঁচ করা যায়, ছবিগুলো তুলেছেন কোনো লিফটে।

সাজ যেমন ব্যতিক্রম, ক্যাপশনেও সেই বার্তা দিলেন ফারিয়া। লিখলেন একটি বাক্য, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’

অবশ্য ফারিয়ার এই ব্যতিক্রম রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তার অনুসারীরা। কেউ ইতিবাচক বলছেন, তো কেউ দিচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া। এক অনুসারীর মন্তব্য এরকম, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক’; আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে’। এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছে। তবে কোনো মন্তব্যেই ভ্রূক্ষেপ করেন না অভিনেত্রী।

পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজারের মতো প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে অভিনেত্রীর একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫ হাজারের বেশি।

ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের নির্মাণে এই সিনেমার শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে তার সঙ্গে থাকছেন আজমেরি হক বাঁধন।

সম্পর্কিত খবর