বে লিজিং মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড মঙ্গলবার (৪ আগস্ট) স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১০ আগস্ট, সোমবার নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের আগে ৪ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।
রেকর্ড ডেটের কারণে ১০ আগস্ট, সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।


