বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৮ জুলাই, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২৩ ও ২৭ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ জুলাই, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।


