শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

রুশ জ্বালানি সংস্থা গ্যাজপ্রম পোল্যান্ড ও বুলগেরিয়ায় আজ বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে। খবর বিবিসির।

পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে—আজ স্থানীয় সময় সকাল ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।

বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ও বলছে—আজ থেকে সে দেশে গ্যাস সরবরাহ স্থগিত করা হবে বলে তাদের জানানো হয়েছে।

‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি নিতে হলে অবশ্যই রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে, অন্যথায় গ্যাস সরবরাহ করা হবে না বলে সম্প্রতি রাশিয়া ঘোষণা দেয়। কিন্তু, বুলগেরিয়া ও পোল্যান্ড রাশিয়ার শর্ত মানবে না বলে জানায়। এরই পরিপ্রেক্ষিতে দেশ দুটিকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি জানিয়ে দিল রাশিয়া।

রাশিয়ার গ্যাজপ্রম থেকেই অধিকাংশ গ্যাস আমদানি করে থাকে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি। এ বছরের প্রথম তিন মাসেও রুশ কোম্পানিটির কাছে থেকেই পিজিএনআইজি’র মোট গ্যাসের ৫৩ শতাংশ সরবরাহ এসেছে। পিজিএনআইজি বলছে—হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করা চুক্তির লঙ্ঘন। এ ছাড়া গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে পিজিএনআইজি।

অন্যদিকে, বুলগেরিয়ার গ্যাসের ৯০ শতাংশের বেশি আসে গ্যাজপ্রম থেকে। বুলগেরিয়া বলছে—গ্যাসের বিকল্প উৎস সন্ধানের চেষ্টা চলছে। এবং এ মুহূর্তে গ্যাস ব্যবহারে কোনো বিধিনিষেধ দিচ্ছে না দেশটি।

বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাজপ্রমের সঙ্গে বর্তমান চুক্তির বাধ্যবাধকতাগুলো পূর্ণ করা হয়েছে এবং প্রয়োজনীয় অর্থও পরিশোধ করা হয়েছে। তবে, দেশটি বলছে—রাশিয়ার কাছ থেকে নতুন যে পেমেন্ট সিস্টেমের (রুবলে অর্থ পরিশোধ করা) প্রস্তাব এসেছে, তা বর্তমান চুক্তির লঙ্ঘন।

এদিকে, পোল্যান্ডের পরিবেশবিষয়ক মন্ত্রী অ্যানা মস্কোয়া দাবি করেছেন, তাঁর দেশের জ্বালানি সরবরাহের বিষয়টি নিরাপদে রয়েছে। অ্যানা জানান, এ মুহূর্তে রিজার্ভ থেকে গ্যাস টানার প্রয়োজন হবে না কিংবা গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না।

 

সম্পর্কিত খবর