বীমা দাবীর দশ লক্ষ টাকার চেক হস্তান্তর জেনিথ ইসলামী লাইফের

শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিঃ এর কর্মকর্তা মরহুম মোঃ মোক্তার হোসেন এর গ্রুপ বীমা দাবীর দশ লক্ষ টাকার চেক আজ বুধবার পল্টনের ইআরএফ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জনাব এ টি এম এনায়েত উল্লাহ।

শাহজীবাজার পাওয়ারের পক্ষে চেক গ্রহণ করেন জনাব মোজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ (এইচআর)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান।

মরহুম মোক্তার হোসেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় চুক্তি মোতাবেক বীমাদাবীর দ্বিগুন অংক পরিশোধ করে জেনিথ লাইফ।

সম্পর্কিত খবর