শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় রেখে ধর্ষণের ঘটনায় মো. রাব্বি ও মো. হৃদয় নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে রাব্বি তাকে বিয়ের প্রলোভনে নিয়ে যায়। রাব্বিকে হৃদয় সহযোগিতা করে। পরে ছাত্রীকে লক্ষ্মীপুর পৌরভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় (পান্ত নিবাসের নিচতলা) এনে রাখে। সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। দুদিন বাসায় আটকে রেখে রাব্বি স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রীর মামা র‍্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও র‌্যাব সদস্যদের একাগ্রতায় অভিযোগ প্রাপ্তির ৮ ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মো. শামিম হোসেন বলেন, ছাত্রীর মামা গ্রেফতার দুইজনের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর