শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিশ্ব বাজারে দাম কমল খাদ্যের

বিশ্ব বাজারে খাদ্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে টানা দুই মাস বিশ্ববাজারে খাদ্যের দাম কমল। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারত রপ্তানি নিষিদ্ধ করার কারণে গমের দাম ফের বেড়েছে বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে। খবর এএফপির।

দুগ্ধজাত পণ্য ও উদ্ভিজ্জ তেলের দাম কমে যাওয়ায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য মূল্য সূচক এপ্রিল থেকে মে মাসে ০.৬ শতাংশ কমেছে। তবে, এক বছর আগের তুলনায় খাদ্যের দাম এখনও ৫৬.২ শতাংশ বেশি।

এর আগে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছিল, ভারতের রপ্তানি নিষিদ্ধের ঘোষণা, বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশে ফসলের অবস্থা নিয়ে উদ্বেগ এবং সেইসঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদনের সম্ভাবনা হ্রাসই বিশ্ব বাজারে খাদ্যের দাম বৃদ্ধির কারণ।

মুদ্রাস্ফীতি এবং নিজস্ব খাদ্য নিরাপত্তার প্রয়োজনের কথা উল্লেখ করে ভারত গত মাসে সরকারি অনুমোদন ছাড়াই নতুন গম রপ্তানি নিষিদ্ধ করে। ভারতে স্মরণকালের সবচেয়ে উষ্ণতম মার্চের পর ফসল উৎপাদন ব্যাহতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ি করেছিল দেশটি।

এদিকে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিশ্বের কোনো কোনো জায়গায় উদ্ভিজ্জ তেলের দাম ৩.৫ শতাংশ কমেছে বলে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে।

সম্পর্কিত খবর