শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

বিশ্বে করোনায় আরও ১৩৬১ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৭ লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৬৮ জন, যা আগের দিনের তুলনায় প্রায় তিন লাখ বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬১ জনের।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬৬ হাজার ২৬৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৯৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৭৭ জন। একই সময়ে ইসরায়েলে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৩ জনের এবং শনাক্ত হয়েছে ৮০ হাজার ৯৮৫ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৭৮৬ জন এবং মৃত ৭২ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ১৫০ জন এবং মৃত্যু ৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ৬১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। ব্রাজিলে মৃত ৩৩৫ জন এবং আক্রান্ত ৭৬ হাজার ৮৫০ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৪৪ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৪৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৩২ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সম্পর্কিত খবর