শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

‘বিশ্বের প্রথম’ বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড আনলো ইবিএল ও মাস্টারকার্ড

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড বাংলাদেশে চালু করল ইস্টার্ন ব্যাংক। মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই কার্ড চালু করা হয়।

রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই কার্ড চালু করেন গভর্নর আহসান এইচ মনসুর। ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইবিএল জানিয়েছে, নতুন ধরনের এই কার্ড চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াংসিক, নরওয়ের চার্জ দ্যঁ অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরাড, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কার্ডে প্রযুক্তি সহায়তা দিয়েছে আইডেক্স বায়োমেট্রিক্স, কনা আই ও ইনফিনিয়ন টেকনোলজিস। নতুন এই কার্ডে সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে, যা গ্রাহকদের উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশে এই বৈশ্বিক মাইলস্টোন অর্জনে নেতৃত্ব দিতে পেরে ইবিএল গর্বিত।

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড বাংলাদেশ থেকে যাত্রা শুরু করল। এটি নিরাপত্তা এবং ডিজাইনের এক অনন্য মিশ্রণ। এই কার্ড ব্যবহারে গ্রাহকেরা উন্নত ও বিলাসবহুল অভিজ্ঞতা পাবেন।

সম্পর্কিত খবর