শিরোনাম
icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২
down of head

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানোর ক্ষেত্রে কঠোর অবস্থানেই থাকতে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। ফলে সাপ্তাহিক হিসাবেও এ মূল্যবান ধাতুর দরপতন হতে যাচ্ছে।

আজ (১০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২:০১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১১৫ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। সব মিলিয়ে সাপ্তাহিক হিসাবে এ দাম ১ দশমিক ৪ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ দশমিক ৯০ ডলার হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাপ্তাহিক হিসেবে বৃদ্ধির পথে রয়েছে। ইরানের দক্ষিণ উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলার পর বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এই সাম্প্রতিক হামলার ঘটনা মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে এবং চলতি বছর ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে জোরালো করেছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও, সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে এর আকর্ষণ অনেকটাই কমে যায়।

বিশ্লেষক ওয়াটারার আরও বলেন, তেলের দাম বর্তমান স্তরের কাছাকাছি থাকলে স্বর্ণের দাম সাময়িক কমলেও তা ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আমার ধারণা। তবে তেলের দামে বড় ধরনের কোনো উল্লম্ফন ঘটলে তা পুনরায় মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা উসকে দিতে পারে, যা স্বর্ণের বাজারের জন্য ক্ষতিকর হবে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত ফেডের জুনের নীতি-নির্ধারণী সভার কার্যবিবরণীতে দেখা গেছে, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা ও শক্তিশালী ডলারের কারণ দেখিয়ে বৃহস্পতিবার বৈশ্বিক ব্যাংক এইচএসবিসি ২০২৬ ও ২০২৭ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়েছে।

বিপরীতে, স্পট মার্কেটে অন্যান্য ধাতুর দাম কিছুটা বেড়েছে। রুপার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬০ দশমিক ১৯ ডলার, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩২ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ২৭০ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। তবে এই সামান্য বৃদ্ধির পরও তিনটি ধাতুই সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে।

সম্পর্কিত খবর