শিরোনাম
icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন
down of head

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

শুক্রবারও (০৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, শুক্রবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে উঠেছে।

গত এক সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৭.১ শতাংশ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়েছে ৯.৮ শতাংশ। এর ফলে জুলাইয়ের মাঝামাঝির পর চলতি সপ্তাহে তেলের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে বাড়তি চাপ তৈরি করছে। বৃহস্পতিবারও তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

এর আগে মঙ্গলবার নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরু হলে ব্রেন্টের দাম একদিনে ৪.৬ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৫.২ শতাংশ বেড়ে যায়।

আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

সম্পর্কিত খবর