শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

বিন্নী গার্মেন্টসের শ্রমিকদের জন্য ২৫ লাখ টাকা সহায়তা

বন্ধ হয়ে যাওয়া বিজিএমইএর সদস্যভুক্ত বিন্নী গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের জন্য ২৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। গার্মেন্টসটির বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে আপত্কালীন সহায়তা হিসেবে এ অর্থ দেয়া হয়। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের হাতে আপত্কালীন সহায়তার ২৫ লাখ টাকার চেক তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, বিজিএমইএর পরিচালক এএনএম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালকের করোনায় মৃত্যুর কারণে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। কারখানা বন্ধ হওয়ার সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪ লাখ টাকা। পরবর্তী সময়ে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ নেতাদের সমঝোতা বৈঠকের মাধ্যমে মেশিন-যন্ত্রপাতি বিক্রি করে মালিকপক্ষ ৭৯ লাখ টাকা পরিশোধ করেন। এ সহায়তা থেকে অবশিষ্ট ২৫ লাখ বকেয়া পাওনা মালিকপক্ষ পরিশোধ করবেন।

সম্পর্কিত খবর