শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দুধ ও মাংস উৎপাদন বাড়াতে ৪৪ কোটি টাকা ঋণ দেবে সরকার

সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার ২ হাজার ৫০০ জন এবং মেহেরপুরে ১ হাজার ৭০০ জনকে বকনা ও ষাঁড় বাছুর ক্রয়ের ৪৪ কোটি ১০ লাখ টাকা ঋণ প্রদান করা হবে। দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে এ ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার যশোর সার্কিট হাউজে প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

যশোর জেলা সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এ সময় খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার সমবায় কর্মকর্তা, খামারি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় প্রত্যেকে ১ লাখ ৫ হাজার টাকা ঋণ পাবেন। এ টাকার মধ্যে ৮০ হাজারে দুটি ষাঁড় অথবা একটি ভালো জাতের বকনা বাছুর কিনতে হবে। বাকি ২৫ হাজার টাকা পশুর খাদ্য ক্রয়ে ব্যয় করা যাবে। চেক বিতরণের ১০ দিনের মধ্যে পশু ক্রয় নিশ্চিত করতে হবে। সুবিধাভোগীদের অঞ্চল ভিত্তিতে গ্রুপ নির্ধারণ করা, পশুর তথ্য সংবলিত ফরম নির্ধারণ ও বাছুর ক্রয়ের জন্য কমিটি গঠন করা হবে। যাতে করে কেউ পশু ক্রয়ের টাকা অন্যথায় খরচ করতে না পারে। সুবিধাভোগীদের মাঝে খুব দ্রুত এ ঋণের টাকা বিতরণ করা হবে বলেও জানানো হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মাংস ও ডিমে ঘাটতি নেই। বহুমুখী প্রকল্প চলমান থাকায় আত্মনির্ভর হয়ে উঠেছে বাংলাদেশ। এখন দুধের ঘাটতি পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। যার অংশ হিসেবে সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আবর্তক তহবিল থেকে যশোর ও মেহেরপুরে ৪ হাজার ২০০ জনকে বকনা ও ষাঁড় বাছুর ক্রয়ে ঋণ দেয়া হবে। এ প্রকল্পে ৪৯ কোটি টাকা ব্যয় হবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে দুগ্ধ ও মাংস উৎপাদনের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে শেখ হাসিনার সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছে। গ্রামের মানুষকে ন্যূনতম আয়ের মধ্যে আনতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামের মানুষ দেশের পুষ্টি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখতে পারবে। তাদের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সজাগ ও সতর্ক থাকারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ টাকায় মধ্যস্বত্বভোগীরা যাতে ভাগ বসাতে না পারে সেদিকে প্রকল্পসংশ্লিষ্টদের কড়া নজরদারি রাখতে হবে।

সম্পর্কিত খবর