শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিধিমালা চূড়ান্ত পর্যায়ে: রাসেদ মাকসুদ

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মার্জিন রুলস, পাবলিক ইস্যু ও মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত পর্যায়ে বলেন রাসেদ মাকসুদ

পুঁজিবাজার সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম চলছে। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

(৭ আগস্ট) বিএসইসি এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসইসি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহারি গুনাওয়ারধেনা, সিনিয়র প্রোজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) মোহাম্মদ রাশেদ আল হাসান, বিএসইসির পরিচালক মোঃ আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা এবং উপ পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল।

সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোতে ছিল—দেশের পুঁজিবাজারের সংস্কার পরিকল্পনা ও বাস্তবায়ন, পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, ইআরপি সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়ন, স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি, তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের দক্ষতা-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ পণ্য, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের ভূমিকা বৃদ্ধি এবং ভালো মৌল ভিত্তিসম্পন্ন দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা।

এছাড়াও, দেশের পুঁজিবাজারের বিদ্যমান আইনসমূহ যুগোপযোগিকরণ নিয়েও আলোচনা হয়।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, পুঁজিবাজার সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম চলছে। তিনি বলেন, টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিএসইসির এনফোর্সমেন্ট কার্যক্রমও চলমান রয়েছে।

বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের পুঁজিবাজার সংস্কার বাস্তবায়ন এবং আধুনিকায়নে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

সম্পর্কিত খবর